কুমিল্লায় বিদেশি পিস্তলসহ লিটন (৩০) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার ভোরে নগরীর রেইসকোর্স এলাকার ধানমন্ডি সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নগরীর রেইসকোর্স এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তলসহ ওই এলাকার ধানমন্ডি সড়কের তোফাজ্জল ইসলামের ছেলে লিটনকে আটক করে। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সামসুজ্জামান জানান, আটক লিটনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। কামাল উদ্দিন/এসএস/আরআইপি