মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হাইপারটেনশন ওষুধ কার্ভোডিলল রফতানি শুরু করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বেক্সিমকো ফার্মা)। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীস্থ প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।আমেরিকান রাষ্ট্রদূত সকালে কারখানা চত্বরে পৌঁছলে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে আমেরিকান রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন বিভাগের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় ওষুধ উৎপাদন প্রক্রিয়া দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে কারখানার সামনে স্থাপিত একটি ম্যুরাল উদ্বোধন করেন তিনি। কারখানা কর্তৃপক্ষ জানায়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বর্তমানে আমেরিকাসহ বিশ্বের ৫০টি দেশে বেক্সিমকো ফার্মার ওষুধ রফতানি হচ্ছে।আমিনুল ইসলাম/এআরএ/পিআর