দেশজুড়ে

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : প্রবাসীসহ নিহত ২

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক সৌদি প্রবাসীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ৫ জন আহত হয়েছেন। শনিবার ভোরে এ সকল দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নোয়াখালী জেলার সৌদি প্রবাসী ইসমাঈল হোসেন (৪০), ট্রাকের হেলপার মাইন উদ্দিন এবং অপরজনের পরিচয় জানা যায় নি।হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলায় চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে সৌদি প্রবাসী ইসমাঈল হোসেন এবং অজ্ঞাত আরো এক ব্যক্তি নিহত হয়।এদিকে, মহাসড়কের সদর উপজেলার ডাগরডুলি এলাকায় ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি মিনি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এ সময় হেলপার মাইন উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে।কামাল উদ্দিন/এসএস/আরআইপি