গাজীপুরের শ্রীপুরে ৪৮টি তক্ষকসহ ১০ জনকে আটক করেছেন র্যাব-১ এর সদস্যরা। রোববার বিকেলে শ্রীপুরের জৈনাবাজারের নগর হাওলা এলাকা থেকে তাদের আটক এবং তক্ষকগুলো উদ্ধার করা হয়।র্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুরের জৈনাবাজারের নগর হাওলা এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি তক্ষক উদ্ধার করা হয়। এসময় ১০ জনকে আটক করা হয়। আটকদের পরিচয় জানা যায়নি।আমিনুল ইসলাম/এআরএ/এবিএস