দেশজুড়ে

রূপগঞ্জে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় ট্রাকের চাপায় বিউটি আক্তার (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিউটি কুমিল্লার মুরাদনগর থানার শ্রীরামপুর এলাকার ফুল মিয়ার মেয়ে। তিনি স্থানীয় শরীফ মেলামাইন কারখানায় কাজ করতেন।কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, সকালে বরাব এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন বিউটি। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে গেছে বলে জানান পরিদর্শক মাহাবুবুর রহমান।মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস