দেশজুড়ে

না.গঞ্জে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক গ্রেফতার

প্রায় ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের সোনালী ব্যাংকের মহিলা শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুস সামাদকে গ্রেফতার করেছে দুদক। শনিবার রাতে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করার পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রাজ্জাক।শাহাদাত হোসেন/এসএস/এমএস