দেশজুড়ে

কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লায় বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর শুভপুর গোমতী বাঁধের ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত বাবু শুভপুর এলাকার ঝারু মিয়ার ছেলে।  পুলিশ জানায়, শুভপুর এলাকায় চুরি করে কয়েকজন যুবক হাঁস খাওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। পরে রাত পৌনে ৮টার দিকে বাবু (২৫) ও নাজিমসহ (২৬) তাদের সহযোগীরা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে। এতে তারা গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের কুমেক হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত ডাক্তার বাবুকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা জানান, অস্ত্র ব্যবসার টাকা নিয়ে বিরোধের জের ধরে শুভপুর এলাকার একটি পক্ষ বাবু ও নাজিমসহ তার সহযোগীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেয়ার পর বাবু মারা যায়। কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সালাহ উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।     কামাল উদ্দিন/এআরএ/এবিএস