দেশজুড়ে

ফতুল্লায় বাস চাপায় মাছ ব্যবসায়ী নিহত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় হিমাচল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় কালু মিয়া (৪০) নামের এক মাছ ব্যবসায়ীর নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ফতুল্লার রগুনাথপুর এলাকায় লিংক রোডে এ ঘটনা ঘটে। নিহত কালু মিয়া ফতুল্লার গিরিধারা এলাকার তারা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, বিকেলে কালু মিয়া লিংক রোডের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি যাত্রবাহী বাস কালু মিয়াকে চাপা দিয়ে চলে যায়।তখন আশপাশের লোকজন ছুটে এসে চালক আব্দুল সোবহানসহ হিমাচল পরিবহনটিকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই এনামুল হক।  মো: শাহাদাত হোসেন/এএম/পিআর