দেশজুড়ে

সমাজ গঠনে তথ্য বিজ্ঞানীরাই হবে কারিগর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদ বলেছেন, বর্তমান যুগে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে ডিগ্রিধারীরাই হবেন জ্ঞাননির্ভর সমাজ গঠনের আসল কারিগর। কেবল সনদ প্রাপ্তি নয়, দেশের উৎকর্ষ সাধনের মানসিকতা নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে। এ বিশেষ কোর্স দেশের প্রচুর সংখ্যক তথ্য বিজ্ঞানীর চাহিদা পূরণে অবদান রাখবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামের এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু প্রমুখ।আমিনুল ইসলাম/এআরএ/এবিএস