দেশজুড়ে

মনিরামপুরে গাছ চাপায় দুইজনের মৃত্যু

যশোরের মনিরামপুরে গাছ চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের খদ্দগাংড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার নাউলি গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক কুমারেশ বিশ্বাস (৬২) ও সদর উপজেলার মালঞ্চী গ্রামের আবদুল হামিদ (৫৫)। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।স্থানীয়রা জানান, দুপুরে মনিরামপুর থেকে মোটরসাইকেলে করে তিনজন ঢাকুরিয়ার দিকে যাচ্ছিলেন। সে সময় ওই খদ্দগাংড়া এলাকায় রাস্তার পাশে শ্রমিকরা গাছ কাটছিলেন। সে সময় মোটরসাইকেলটি খদ্দগাং এলাকায় পৌঁছালে ওই গাছ তাদের উপরে পড়ে। এতে কুমারেশ বিশ্বাস ও আবদুল হামিদ ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর মোটরসাইকেল চালককে খুঁজে পাওয়া যায়নি।মনিরামপুর থানার এসআই তপন জানান, মনিরামপুরের খদ্দগাংড়া গ্রামের বাবু হুজুর নামে এক ব্যক্তি স্থানীয় কাঠ ব্যবসায়ী তৌহিদুজ্জামান ও ফরিদুজ্জামানের কাছে তার শিশু গাছ বিক্রি করেন। কাঠ ব্যবসায়ী বৃহস্পতিবার শ্রমিক দিয়ে সেই কাছ কাটছিলেন। গাছ কাটার সময় রাস্তা দিয়ে মোটরসাইকেলে তিনজন যাচ্ছিলেন। এসময় ওই গাছ তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে।  মিলন রহমান/এআরএ/পিআর