দেশজুড়ে

গাজীপুর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি কমিটি গঠন করা হয়েছে। জেলা যুবলীগের সাবেক সভাপতি এসএম আলতাব হোসেনকে আহ্বায়ক এবং মো. সেলিম আজাদকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এ কমিটি অনুমোদন করেছেন। আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে গাজীপুর জেলার সব উপজেলার কমিটি গঠন করে সম্মেলন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।মো. আমিনুল ইসলাম/এএম/এমএস