দেশজুড়ে

ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় সোহাগ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িটি আটক করে ভাঙচুর চালিয়েছে স্থানীয় জনতা।   বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ পঞ্চবটির প্রিমিয়াম বেকারিতে কাজ করতেন। তিনি পটুয়াখালির গলাচিপার গোলখালির শাহআলম মিয়ার ছেলে। সপরিবার নিয়ে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন সোহাগ। ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পদিরর্শক (এসআই) সুমার কুমার আইস জানান, সোহাগ বেকারির ভ্যান নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-জ-১৬-৯০৫৯) বেকারির ভ্যানকে চাপা দেয়। এতে সোহাগ ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় জনতা কাভার্ডভ্যানটিকে আটক করে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ওই কাভার্ডভ্যানে ভাঙচুর চালায় জনতা।    মো. শাহাদাত হোসেন/এএম/এমএস