পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, এবার ঈদে ঘুরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক কাজ করছেন। ঘরমুখী মানুষ যাতে নিরাপদে বাড়ি যেতে পারে সে ব্যাপারে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। মহাসড়কে অপরাধ দমনে পুলিশ সদস্যরা নির্দেশনা মতে কাজ করে যাচ্ছেন। ঢাকা রেঞ্জ ডিআইজি শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুরে প্রাণ আরএফএল-এর ব্রেভার কোল্ড ড্রিংক্স এর সৌজন্যে নির্মিত ওয়াচ টাওয়ারের উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন। জেলা পুলিশ সুপার মঈনুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের ভূইয়া, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, মো. শরফুদ্দিন, মো. আব্দুর রশীদ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের (ওসি) শরাফত উল্লাহ প্রমুখ। পুলিশ জানায়, শিমরাইল ও কাঁচপুরের কোথাও যানজট ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হলে তা ওয়াচ টাওয়ার থেকে চিহ্নিত করা হবে। পরে তা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।হোসেন চিশতী সিপলু/ এমএএস/এমএস