দেশজুড়ে

নিয়ম মেনে চামড়া কেনা-বেচার আহ্বান

নারায়ণগঞ্জে কুরবানির পশুর চামড়া সঠিক মূল্যে কেনা-বেচা ও পশুর বর্জ্য পরিষ্কারসহ সব ধরনের সমস্যা রোধে ঈদের দিনে রাজপথে ছিলেন জেলা প্রশাসক। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক রাব্বি মিয়া নারায়ণগঞ্জ শহরসহ প্রতিটি এলাকা পরিদর্শন করে চামড়া ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে চামড়া কেনা-বেচার নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযমমহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক গাইছুল আজম জাগো নিউজকে জানান, কুরবানি পশুর চামড়া কেনা-বেচা করতে কোন ধরনের সমস্যা যাতে না হয় এবং জেলার সব এলাকায় পশুর বর্জ্য সময়মতো যাতে পরিষ্কার করা হয় সে বিষয়ে নির্দেশ দিয়েছে প্রশাসন। বুধবার জেলা প্রশাসক বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলেও জানান তিনি। মো. শাহাদাত হোসেন/এএম/পিআর