দেশজুড়ে

মায়ের সঙ্গে ছয় শিশুর ঈদ কারাগারে

নারায়ণগঞ্জ জেলা কারাগারে এবার কারাবন্দি মায়ের সঙ্গে এক থেকে ৬ বছরের কম বয়সী শিশুর ঈদ কেটেছে। এ কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৪০০ জনের। বর্তমানে বন্দি সংখ্যা তিনগুণ বেড়ে এক হাজার ৫১০ জন। যার মধ্যে ৪৬ জন ছিল নারী রয়েছে।  মঙ্গলবার পবিত্র ঈদল আজহা উপলক্ষ্যে প্রতিবাবের মতো কারা কর্তৃপক্ষ এ বছরও বন্দিদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছেন। তাদের জন্য দেয়া হয়েছে বিশেষ খাবার।পাশাপাশি বন্দিদের আত্মীয় স্বজনরাও এসে দেখা করেছেন তাদের সঙ্গে। দিয়েছেন তাদের পছন্দের খাবার। ঈদের দিন থেকে তিন দিন পর্যন্ত বন্দিদের স্বজনেরা বাসা থেকে রান্না করা খাবার দিতে পারবে বন্দিদের। এ বিষয়ে কারাগারের জেলার আসাদুর রহমান জানান, বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে কোন ভিআইপি বন্দি নেই। সাধারণ বন্দি রয়েছে এক হাজার ৫১০ জন। যার মধ্যে ৪৬ জন নারী। জেলার আসাদুর রহমান বলেন, মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বন্দিরাসহ সবাই ঈদের জামাতে অংশ নেয়। ঈদ উপলক্ষ্যে বন্দিদের সবাইকে সকালে পায়েশ ও মুড়ি দেয়া হয়েছে। দুপুরে দেয়া হয়েছে পোলাও গরুর মাংস, সালাদ, মিষ্টি, ও কোমল পানীয়। আর ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ব্যবস্থা করা হয়ে ছিল মুরগির মাংসের। রাতে দেয়া হবে দেশীয় খাবার ভাত ও মাছ এবং আলুর ভর্তা। মো. শাহাদাত হোসেন/এএম/পিআর