নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উদ্ধারকৃত দুই কোটি ৬০ লাখ টাকা মূল্যের চার হাজার ২২৪ পিস বিদেশি মদ ধ্বংস করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানের উপস্থিতিতে বুলড্রোজার দিয়ে এসব মাদকদ্রব্য গুঁড়িয়ে দেয়া হয়।কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, ৯ জুলাই সোনারগাঁ মেঘনা এলাকা থেকে র্যাব-১১ এর সদস্যরা চার হাজার ২২৪ বোতল বিদেশি অবৈধ মদ আটক করেন। এরপর তদন্ত শেষে আটক মদসহ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালতের নির্দেশে আটক মদ ধ্বংস করা হয়।এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান, এপিপি আল মামুন ভুইয়া, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এসএম ওবায়েদুল হক প্রমুখ। শাহাদত হোসেন/এআরএ/এমএস