কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বাজারে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুহাম্মদ হোছন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মুহাম্মদ হোছন হোয়াাইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার মৃত অলি হোছনের ছেলে। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো হোছন হোয়াইক্যং বাজারে আলমগীরের দোকানে ইজিবাইক চার্জ দিতে যায়। এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারে ৬ ছেলে-মেয়ে রয়েছে। বাড়িতে শোকের মাতম চলছে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল গোফরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সায়ীদ আলমগীর/এএম/পিআর