দেশজুড়ে

পেকুয়ায় টমটম চাপায় শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় লুৎফা আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। লুৎফা পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী গ্রামের নাছির উদ্দিনের মেয়ে ও বাইম্যাখালী শিখন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। সায়ীদ আলমগীর/এআরএ/এমএস