দেশজুড়ে

শাহপরীর দ্বীপে ৯ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে একটি ডিঙ্গি নৌকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার নাফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানিয়েছেন নাফিউর রহমান।তবে কোস্টর্গাডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায় বলে উল্লেখ করেন তিনি।সায়ীদ আলমগীর/বিএ