কক্সবাজারের চকরিয়ায় ১১টি দেশীয় অস্ত্র ও ২১ রাউন্ড গুলি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এসময় জল কাদের নামে এক যুবককে আটক করা হয়। বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়। আটক ফজল কাদের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরী ঘোনার মৃত হাজী মোহাম্মদ হোসাইনের ছেলে। র্যাব-৭ কক্সবাজার কোম্পানি অধিনায়ক এএসপি মো. শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ফজল কাদেরকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোপন আস্তানা থেকে আরো ১১টি অস্ত্র, ২১ রাউন্ড কার্তুজ, দুইটি মোবাইল আর নগদ সাড়ে চার হাজার টাকা উদ্ধার করা হয়। আটক ফজল কাদেরের বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায় ১১টি মামলা রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আজকের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। সায়ীদ আলমগীর/এআরএ/পিআর