নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমা হামলায় দুজন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন ট্রাকচালক বাদশা মিয়া (৩৫) ও হেলপার মো. হেলাল (২৮)। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।তিনি আরও জানান, পেট্রলবোমা নিক্ষেপের পরই ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। বিএ/এমএস