দেশজুড়ে

ফতুল্লায় সিএনজি ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তজেলা সিএনজি ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ফতুল্লার তুষারধারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন, পটুয়াখালির বাউফল বিশাল এলাকার মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে ইউপি সদস্য শানু (৪৫), নড়াইল নরাগাতি থানার কালিনগর এলাকার কাজি হারুন অর রশিদের ছেলে কাজি তরিকুল ইসলাম (৩৬) ও মুন্সিগজ জেলার দক্ষিণ চরমশোয়ারার  মঞ্জিল মিয়ার ছেলে মামুন (৩০)।ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদশক (এসআই) কাজি এনামুল গ্রেফতারের সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ঢাকা ও নারায়ণগঞ্জের সিএনজি চালকদের কৌশলে বোকা বানিয়ে সিএনজি ছিনতাই করে নিয়ে যায় এ চক্রের সদস্যরা। পরে তারা সিএনজি চালকদের কাছে মুক্তিপণ দাবি করে তাদের চাহিদা মোতাবেক টাকা আদায় করে সিএনজি ফেরৎ দেয়। বিশেষ করে বাউফল ইউপি সদস্য শানু সিএনজি ছিনতাই চক্রের মূলহোতা। তার নেতৃত্বে একটি বিশাল চক্র রয়েছে।তিনি আরো জানান, নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাই হওয়া একটি সিএনজি উদ্ধারের অভিযানে ছিনতাই চক্রকে গ্রেফতার করা হয়। শাহাদাত হোসেন/এফএ/পিআর