ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়ায় আনন্দ পরিবহন বাসের চাপায় দোলন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শহরের চাষাড়া ডাক বাংলার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক পিন্টু ওরফে ডালিমকে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। নিহত শিশু দোলন শহরের চাষাড়া রেলস্টেশন সংলগ্ন রুহুলের বাড়ির ভাড়াটিয়া মো. জনির মেয়ে। শিশুটি লেখাপড়া করলেও বেশ কিছুদিন ধরে স্কুলে আসা যাওয়া বন্ধ করে দেয় বলে পরিবার সূত্রে জানা গেছে। আটক বাসচালক পিন্টু ওরফে ডালিম ফতুল্লা লালপুরের আনোয়ার হোসেনের ছেলে। সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মো. শাহাদাত হোসেন/এএম/এমএস