নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জঙ্গি আস্তানার সেই দেওয়ান বাড়িটি পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি বনজ কুমার। সোমবার দুপুরে তিনি ওই বাড়িটি পরিদর্শন করেন। পরে সেখান থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করে পিবিআই। এসময় পিবিআইয়ের এডিশনাল ডিআইজি সাইদুর রহমান ও তিনজন এসপি মর্যাদার কর্মকর্তাসহ নারায়ণগঞ্জ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাড়িটি পরিদর্শন শেষে পিবিআই ডিআইজি বনজ কুমার মজুমদার সাংবাদিকদের জানান, গত ২৭ আগস্টের ঘটনায় দায়ের করা মামলাটি নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তদন্ত করতো। কিন্তু পুলিশ হেড কোয়ার্টার্সের আইজিপির নির্দেশে দুদিন আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এখন থেকে পিবিআই মামলাটির তদন্ত করবে।পিবিআই ডিআইজি বলেন, এটা সন্ত্রাসী জঙ্গি কার্যক্রমের একটি জটিল মামলা। এখানে যারা ভিকটিম ছিল, যারা জঙ্গি ছিল তারা সবাই মারা গেছে। জঙ্গিদের পেছনে কারা জড়িত, এখানে কাদের সহযোগিতা ছিল, জঙ্গিরা কোথা থেকে এসেছিল এগুলো খুঁজে বের করে মামলাটি নিষ্পত্তি করতে সময় লাগবে।গত ২৭ আগস্ট পাইকপাড়ার দেওয়ান বাড়ি নামক ভবনে ‘অপারেশন হিট স্ট্রং’ নামের ওই অভিযানে তামিম চৌধুরীসহ আরো দুই জঙ্গি নিহত হয়। এরপর থেকেই ওই বাড়িটি সিলগালা করে রাখা হয়।শাহাদত হোসেন/আরএআর/পিআর