নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ডাকাত আব্দুল কুদ্দুস ওরফে মনির হোসেনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে। সোমবার কোর্ট পুলিশের এটিএসআই মুর্তুজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ ডাকাতি মামলার আসামি পালিয়ে যাওয়ার বিষয়ে ভিন্নমত পোষণ করেছে আইনজীবীরা। পলাতক আব্দুল কুদ্দুস ওরফে মনির কুষ্টিয়া জেলার আদর্শনগর গ্রামের সামসুদ্দিন মিয়ার ছেলে। রোববার দুপুর ১২টায় একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি শেষে কোর্টে নেয়ার সময় মনির হোসেন পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, পালিয়ে যাওয়া মনির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মো. শাহাদাত হোসেন/এএম/পিআর