দেশজুড়ে

ফতুল্লায় হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে হৃদয় ওরফে বাবু (২৫) খুনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।এছাড়া শুক্রবার দুপুরে নিহত বাবুর বড় ভাই মাহমুদুল ইসলাম সুজন বাদী হয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসানকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮-১০ জনের নামে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।গ্রেফতাররা হলেন, পশ্চিম দেওভোগ নগর এলাকার তারা মিয়ার ছেলে রাহাত (১৮) ও একই এলাকার কাশেম মিয়ার ছেলে মিলন (৪৫)। এরা মামলার এজাহারভুক্ত আসামি ও হাসান বাহিনীর সদস্য বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজি এনামুল জানান, মাদক ব্যবসায়ী হাসানের নেতৃত্বে বাবুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আর হাসানসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।শাহাদাত হোসেন/এফএ/পিআর