কুমিল্লায় গলায় টেঁটা বিদ্ধ করে মো. জাকির হোসেন মাসুদ (৩৬) নামের এক দলিল লেখককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ডুলিনরদী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জাকির হোসেন মাসুদ উপজেলার দৌলেনরদী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, সন্ধ্যায় একদল দুর্বৃত্ত জাকির হোসেন মাসুদের উপর হামলা চালায়। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরিপুর হাসপাতালে ভর্তির পর সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত পুলিশ হত্যার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি। কামাল উদ্দিন/এফএ/পিআর