দেশজুড়ে

কালিয়াকৈরে আগুনে পুড়েছে চার দোকান

গাজীপুরের কালিয়াকৈরে এক অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোর পৌনে ৫টার দিকে তেলিরচালা এলাকায় শহিদুল ইসলামের ভাড়া দেয়া ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেয়ার দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের একটি হোটেল, একটি কাঠের দোকান এবং একটি ভলকানাইজিং (গাড়ির চাকায় হাওয়া দেয়ার) দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে ওই কর্মকর্তার ধারণা।আমিনুল ইসলাম/এফএ/পিআর