দেশজুড়ে

কুমিল্লায় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

কুমিল্লায় অন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোরে শহরতলীর সাতোরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মনির হোসেন (২৭), মো. সোহাগ (২৩), আহসান হাবিব ফুয়াদ (২০), মেহেদী হাসান বাবু (২০), মো. জহির (২০) ও মাইন উদ্দিন (২২)। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে।  ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ডিবির এসআই সহিদুল ইসলাম ও এসআই মো. শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে ডিবির একটি টিম শহরতলীর সাতোরা এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে কোতয়ালীসহ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।কামাল উদ্দিন/এআরএ/এমএস