কক্সবাজারের মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে আবারও ৬ নৌকাসহ শতাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে টেকনাফে বিজিবি জওয়ানদের বাধার মুখে রোহিঙ্গা নৌকাগুলো মিয়ানমারে ফেরত পাঠানো হয়।এর আগে সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৬টি নৌকাসহ দেড় শতাধিক রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠায় বিজিবি। টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে ৬টি নৌকা বোঝাই শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় সীমান্তে বিজিবির কড়া নজরদারির কারণে তারা বাধার মুখে পড়ে। একপর্যায়ে রোহিঙ্গা বোঝাই নৌকাগুলো মিয়ানমারের দিকে ফেরত পাঠানো হয়। সায়ীদ আলমগীর/এএম/এমএস