কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফনদী থেকে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে টেকনাফ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপট্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানিয়েছেন, সকালের দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফ নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।মরদেহের শরীরে থামি (রোহিঙ্গা ভাষায়) কাপড় রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মরদেহটি উদ্ধার করেন টেকনাফ থানা পুলিশের এসআই মফিজুল ইসলাম। স্থানীয় লোকজনের দাবি মরদেহটি একজন রোহিঙ্গা নারীর। গত সোমবার গভীর রাতে নাফনদীর মিয়ানমারের জলসীমায় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে টেকনাফের স্থানীয় জেলেরা এক নারীসহ ৩ জনকে উদ্ধার করলেও নিখোঁজ ছিল অনেকেই। উদ্ধার মরদেহটি তাদের কোনো একজনের হতে পারে। এর আগে সোমবার সকালে মিয়ানমারের ওই পাড়ের নাফনদীর তীরে চরে আটকা অবস্থায় আরও দুই শিশু এবং এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। যে সমস্ত ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যাদের মধ্যে ‘আয়লান রোহিঙ্গা’ খ্যাত ১০ মাস বয়সী শিশু তাওহীদ অন্যতম। সায়ীদ আলমগীর/এফএ/এমএস