নোয়াখালীর সোনাইমুড়ীতে ৯টি মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী তারেক আজিজ অপুকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শর্টগান উদ্ধার করা হয়। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অপুর বাড়ি সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে।সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে বেগমগঞ্জের চৌরাস্তা এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারেক আজিজ অপুকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বুড়িরপুল নামকস্থান থেকে দেশীয় তৈরি একটি শর্টগান উদ্ধার করে। তিনি আরও জানান, অপুর বিরুদ্ধে থানায় ৯টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এছাড়া পুলিশ একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরো ১৭ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে।মিজানুর রহমান/আরএআর/জেআই