জাতীয়

নাসিক নির্বাচনের পর্যবেক্ষণ জানাবে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ

সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের সার্বিক পরিবেশ-পরিস্থিতিসহ নানা ধরনের পর্যবেক্ষণ জানাবে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ।  শনিবার সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনে নির্বাচনকে বিভিন্ন বিভাগে পর্যবেক্ষণ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব জানাবে তারা। সংগঠনটির পরিচালক মো. আবদুল আলীম এ তথ্য জানিয়েছেন।ইলেকশন ওয়ার্কিং গ্রুপ পক্ষ থেকে জানানো হয়, পর্যবেক্ষকরা বৃহস্পতিবার দিনভর তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে, শনিবার এগুলোর ফলাফল নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর বিপক্ষে জয় পান আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আইভীর ভোট সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট এবং নিকটতম প্রার্থী বিএনপির সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান একে একটি ‘মডেল নির্বাচন’ বলে উল্লেখ করলেও সাখাওয়াতের দাবি নির্বাচনে ‘সুক্ষ কারচুপি’ হয়েছে।এআর/জেডএ