দেশজুড়ে

বেনাপোলে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

যশোরের বেনাপোলে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বেনাপোল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়।বেনাপোল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনকে ক্রেস্ট উপহার দেন। মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা জীবন কাহিনী তুলে ধরেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জেল হোসেন বাবলু, আবু সামা, হাজী মোহাম্মদ আলী, আব্দুর রশিদ, আব্দুল মান্নান, কাওছার আলী, আয়াছিন আলী, মাহবুবুর রহমান ওরফে মধু খান, দীন ইসলাম ওরফে দিনু, আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মো. জামাল হোসেন/আরএআর/এমএস