জাতীয়

বনানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

রাজধানীর বনানীর ২৮ নম্বর রোডে হোটেল সেরিনার পাশে একটি ভবনে আগুন লেগেছে। সোমবার বেলা ২টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এআর/এনএফ/পিআর