দেশজুড়ে

কক্সবাজার মাইক্রোবাস-কার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

কক্সবাজার জেলা মাইক্রোবাস-কার মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হেলাল উদ্দিন, কার্যকরী সভাপতি মোকতার আহমদ, সহ-সভাপতি পদে রমজানুল আলম ও সাধারণ সম্পাদক পদে কাজী জাহেদ নেওয়াজ নির্বাচিত হয়েছেন। জেলা মাইক্রোবাস-কার মালিক সমিতির ঈদগাঁও বাসস্টেশনস্থ প্রধান কার্যালয়ে ১০ জানুয়ারি বেলা ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে ১১টি পদে ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাত ১০টা নাগাদ ভোট গণনা শেষে দেখা যায় সভাপতি, কার্যকরী সভাপতি সহ-সভাপতিসাধারণ সম্পাদক ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মোজাফ্ফর আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে সিরাজ আকবর, অর্থ সম্পাদক পদে আলী আকবর, দফতর সম্পাদক পদে রুহুল আমিন, প্রচার সম্পাদক পদে মোস্তফা কামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম কামাল উদ্দীন, সদস্য পদে মোজাম্মেল হক ও আবুতাহের জয় পান। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবদুল মজিদ খান। এর মধ্যে স্ব স্ব প্রার্থীদের পক্ষে এজেন্ট ছিলেন। নির্বাচনে সকাল থেকে বিকেল পর্যন্ত ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন। ১৯১ জন ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নারী ভোটারও ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মোজাম্মেল হক, নুরুল ইসলাম পুতু ও শ্রমিক নেতা আমজাদ হোসেন ছোটন রাজা। সায়ীদ আলমগীর/এএম/এমএস