কক্সবাজার শহরের খুরুশকূল নতুন রাস্তার মাথা এলাকা থেকে বোমা তৈরির সরঞ্জামসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করছে র্যাব-৭। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ তাদের আটক করা হয়। র্যাবের কক্সবাজার ক্যাম্প কমান্ডার লে. কর্নেল আশেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত টমটম গাড়ি থেকে দুই বস্তা গ্রেনেড সদৃশ বস্তুসহ দুইজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।আশেকুর রহমান বলেন, আটকদের বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। একই সঙ্গে গ্রেনেড সদৃশ বস্তুগুলো কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে। উদ্ধার করা বস্তু ও বোমা তৈরির সরঞ্জামগুলো র্যাবের বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছে। আটকদের জিঙ্গাসাবাদ করে অভিযান চালানো হবে। সায়ীদ আলমগীর/আরএআর/এমএস