বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে অর্পন বড়ুয়া সভাপতি ও পাভেল দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় দুই দিনব্যাপী সম্মেলনের। ১৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি রিপন পাল, আবুল মঞ্জুর, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ্বাস, কোষাধ্যক্ষ জয় বড়ুয়া, দফতর সম্পাদক শুভজিৎ রুদ্র, প্রচার-প্রকাশনা সম্পাদক অরুপ বড়ুয়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক তনয় দাশ, সাংস্কৃতিক সম্পাদক শেখর পাল, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক এমরামুল হক বাবু, সদস্য সৌরভ দেব, অন্তিক চক্রবর্তী, রুবেল দাশ, শিপ্ত বড়ুয়া ও পার্থনাথ দে। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আকতার। সায়ীদ আলমগীর/এফএ/পিআর