ইজতেমা ময়দানে শুক্রবার রাতে জয়নাল আবেদীন (৭০) নামে এক মুসল্লি ইন্তেকাল করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ডোমারকান্দার উত্তর সালুয়া গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। জানা গেছে, শনিবার রাতে জয়নাল আবেদীন ইজতেমা ময়দানে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আমিনুল ইসলাম/এফএ/পিআর