দেশজুড়ে

নাসিক নির্বাচনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনাল গঠন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দরখাস্ত গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির জন্য ট্রাইবুন্যাল গঠন করা হয়েছে।নারায়ণগঞ্জের যুগ্ম-জেলা জজ প্রথম আদালতে এই নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।শনিবার বিকেলে জেলা নির্বাচনী কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওই নির্বাচনী ট্রাইব্যুনালে ২৬ জানুয়ারির মধ্যে নির্বাচনী অভিযোগ সংক্রান্ত কোনো দরখাস্ত দাখিল করতে পারবেন। এ ক্ষেত্রে অভিযোগের সঙ্গে অভিযোগ সংক্রান্ত প্রামাণিক দলিলাদি সংযুক্ত করতে হবে।উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিজয়ী ও পরাজিত মেয়র ও কাউন্সিলরদের মধ্যে শুধু ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও নাসিকের ২৩নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর আবুল কাউসার আশা নির্বাচনে নীরব ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ করেন। এছাড়া জয়ী ও পরাজিত কোনো প্রার্থীই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন বা কারচুপির অভিযোগ করেননি।শাহাদত হোসেন/এআরএ/জেআইএম