নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার রূপসী ও চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, রূপসী এলাকার আজগর আলী ভুইয়ার ছেলে সাত্তার ভুইয়া, চনপাড়া পনর্বাসন কেন্দ্র এলাকার গোলজার মিয়ার স্ত্রী শাহিদা বেগম। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সাত্তার ভুইয়া ও শাহিদা বেগম দীর্ঘ দিন ধরে তাদের নিজ নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। পুলশের কাছে এমন খবর ছিল। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপসী ও চনপাড়া এলাকা থেকে সাত্তার ভুইয়াকে ৭ বোতল ফেনসিডিল ও শাহিদা বেগমকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।মীর আব্দুল আলীম/এএম/জেআইএম