নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারপিট, মাদকসহ বিভিন্ন মামলায় ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বলাইখা, পিতলগঞ্জ, গুতিয়াবো ও দড়িকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, পন্ডিত, আবু বক্কও, মাসুদুর রহমান, বেলায়েত হোসেন, মোবারক হোসেন, মিলন মিয়া, আবুল কালাম, শাহ আলম ও হালিম। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রূপগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মারধর, মাদকসহ বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেফতার করে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মীর আব্দুল আলীম/এএম/আরআইপি