কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা একটি মোটরসাইকেল ও মোবাইল সেট জব্দ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাবুল ঘোশের ছেলে রনি (২৫) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মধ্যম হ্নীলা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. মাঈন উদ্দিন। বুধবার তাদের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।মরিচ্যা যৌথ চেকপোস্টের সুবেদার সাদেক আলী জানান, মঙ্গলবার গভীর রাতে টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবাসহ অন্যান্য পণ্যের বাজার মূল্য আনুমানিক ৩১ লাখ ২৭ হাজার টাকা। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।সায়ীদ আলমগীর/এএম/জেআইএম