কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মানবপাচার, অস্ত্র তৈরি ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে ১৪ জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, ইনানি পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে চিহ্নিত মানবপাচারকারী জলিয়া পালং ইউনিয়নের ইউসুফ আলীকে (৩২) আটক করে। তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি মানবপাচারের মামলা রয়েছে। অপরদিকে, উখিয়া থানা পুলিশের ওসি আবুল খায়েরের নেতৃত্বে উপজেলার ৫টি ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবাসহ নানা অভিযোগে ১৩ জনকে আটক করে পুলিশ।আটকরা হলেন, জালিয়া পালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামের মৃত মকবুল আহামদের ছেলে নুরুল হক, হলদিয়া পালং ইউনিয়নের মনি মার্কেট সংলগ্ন এলাকার আব্দুর রহমানের ছেলে নুরুল কবির (২০), উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে দিলদার আলম, জালিয়া পালং ইউনিয়নের সোনাইছাড়ি এলাকার আবু সৈয়দের ছেলে মাহমুদুল করিম মাহাদু, সোনার পাড়া এলাকার বদিউল আলমের ছেলে মৌলভী আব্দুল্লাহ, সোনাইছড়ি এলাকার আলী আহাম্মদের ছেলে জাফর আলম, রুহুল আমিন ও রত্না পালং ইউনিয়নের মধ্যম রত্না এলাকার অরবিন্দ বড়ুয়ার ছেলে টিপু বড়ুয়া (৩২)।সায়ীদ আলমগীর/এএম/এমএস