দেশজুড়ে

বেনাপোল সীমান্তে আটক ৯

যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।সোমবার সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্তের মাঠ থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।আটকৃরা হলেন- শাহাবুদ্দীন আহম্মেদ (২৫), সোবহান আলী (২৩), জালাল উদ্দিন (২৮), জাহাঙ্গীর হোসেন (৫০), লিপি বেগম (৩২), ডলি বেগম (১৮) বৃষ্টি বেগম (২৬) ও দুই শিশু। এদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তারা ভারতের বোম্বায় শহরের বিভিন্ন বাসা বাড়ি ও কারখানায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুস ছামাদ জানান, ভারত থেকে অবৈধভাবে একদল নারী-পুরুষ বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশের মামলা দিয়ে যশোর আদালতে পাঠোনো হয়েছে।জামাল হোসেন/আরএআর/জেআইএম