দেশজুড়ে

কক্সবাজারে দুই মণ জাটকা জব্দ

কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া সৈকত পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে দুই মণ জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদফতর। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বদানকারী জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ড. মঈন উদ্দিন আহমদ জানান, জাটকা আহরণ রোধ করতে শহরের বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র, মাঝিরঘাট ও নুনিয়াছড়াসহ বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদফরের নজরদারি রয়েছে। তাই অসাধু কতিপয় জেলে-ব্যবসায়ী শহরের সমিতিপাড়া সৈকত পয়েন্টে জাটকা খালাস করে বাজারে তুলছিল।  খবর পেয়ে মৎস্য অধিদফতরের একটি টিম এসময় অভিযান চালিয়ে ৮০ কেজি জাটকা জব্দ করে। এসময় ঘটনায় জড়িতরা পালিয়ে  যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি  বলেন, জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় একটি এতিমখামায় বিতরণ করা হয়েছে। জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন জেলা মৎস্য কর্মকর্তা।সায়ীদ আলমগীর/আরএআর/এমএস