বেনাপোল চেকপোস্টের নো ম্যান্স ল্যান্ডে বিজিবি ও বিএসএফের রিট্রিট সেরিমনি পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বুধবার বেনাপোল নো ম্যান্স ল্যান্ডে বিজিবি ও বিএসএফের রিট্রিট সেরিমনি উপভোগ করেন দুই বাংলার দর্শকরা। বিজিবি এবং বিএসএফ প্রতিদিন বিকেলে নো ম্যান্স ল্যান্ডে একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে জাতীয় পতাকা নামানোর সময় প্যারেড প্রদর্শন করে থাকেন। এ সময় বাংলাদেশর পক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিজিয়ন কমান্ডার কর্নেল ওয়াহেদুর রহমান, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুর রহমান, ৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল খবির উদ্দিন প্রমুখ। ভারতের পক্ষে ছিলেন বিএসএফের এডিজি শ্রী রমেশ প্রসাধ সিং, আইজি শ্রী অদিত্র মিশ্র , ডিআইজি মৃদুল শর্মা আরপিএস জসল সিং, ৪০ বিএসএফের কমান্ডিং অফিসার মনোরঞ্জন, সেক্টর কমান্ডার এসকে শর্মা প্রমুখ।পরে বিজিবির মহাপরিচালক ভারতের পেট্রাপোল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় বিএসএফের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন। সেখানে বিএসএফএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। এর আগে তিনি বেনাপোলের পুটখালি বিজিবি ক্যাম্প, সীমান্ত এলাকা, বেনাপোল সদর বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন।জামাল হোসেন/আরএআর/এমএস