যশোরে ভৈরব নদের অবৈধ তিনটি পাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সদর উপজেলার বাবলাতলা ব্রিজ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভৈরব নদে অভিযান পরিচালনা করা হয়। বাবলাতল ব্রিজ এলাকা থেকে বিরামপুর কালীবাড়ি প্রায় আড়াই কিলোমিটার এলাকার মধ্যে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ ৩টি বাঁশের বেড়া (পাটা) উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ভৈরব নদের বাবলাতলা ব্রিজ এলাকায় থেকে বিনোদিয়া পার্ক পর্যন্ত এলাকায় অন্তত ১২টি অবৈধ পাটা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো পাটা উচ্ছেদ করা হবে।তিনি আরও বলেন, ভৈরব বেসিন এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে সার্ভে পরিচালনার জন্য নদের অবৈধ বাঁশের পাটা উচ্ছেদ শুরু করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।মিলন রহমান/এএম/জেআইএম