চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাংয়ের ইনানি রিসোর্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এনামুল হক নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল চকরিয়া উপজেলার চিরিঙ্গা পৌরসভার স্টেশন বাজার এলাকার মৃত রশিদ আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, এনামুল মাইক্রোবাসে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হারবাং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এনামুল।আরএআর/এমএস