ভারতের দক্ষিণেশ্বর ও কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাঁচদিনের শিক্ষাসফরে ভারত গেলেন যশোরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক।এদের মধ্যে জিলা স্কুলের ছয়জন, যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ছয়জন এবং সরকারি বালিকা বিদ্যালয়ের পাঁচজন করে শিক্ষার্থী রয়েছে। তারা ভারতের দক্ষিণেশ্বরের ধর্মীয় স্থান এবং কলকাতার ইকোপার্ক, বেলুর মঠ, আলীপুর চিড়িয়াখানা, রবীন্দ্র সদন, সাইনসিটি, ভিক্টোরিয়া পার্ক, তারা মণ্ডলসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন, যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ সুলতান আহমেদ। টিম সমন্বয়ক হিসেবে যাচ্ছেন যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট ও উদীচী যশোরের সভাপতি ডি এম শাহিদুজ্জামান শহিদ।প্রতিনিধি দলটি ভারতে প্রবেশের আগে যশোরের জেলা প্রশাসকের পক্ষে সার্বিক সহযোগিতা করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার আব্দুস সালাম ও ৪৯ বিজিবির অধিনায়কের পক্ষে ছিলেন বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার ওয়াহাব।প্রতিনিধি দলের টিম লিডার সুলতান আহমেদ বলেন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, নির্ধারিত পোশাক পরিধান ও পরিষ্কার পরিচ্ছন্নতা, শিক্ষক ও সহপাঠীদের সাথে ভদ্র আচরণ, নিয়মিত বাড়ির কাজ তৈরি ও উপস্থাপন, মাসিক পরীক্ষার ফলাফল, পাঠদানে উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তাসহ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, শ্রেণিকক্ষে সময়ানুবর্তিতা। এই আটটি ক্যাটাগরিতে নির্বাচন করা হয় ‘স্টুডেন্ট অফ দ্যা মান্থ’ কার্যক্রম। প্রতিনিধি দলকে ভারতে শিক্ষা সফরে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করেছেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির।মো. জামাল হোসেন/এএম/জেআইএম